Type Here to Get Search Results !

Comments

Technology

জাল ভোট দিতে গিয়ে তরুণের ৬ মাসের কারাদণ্ড

জাল ভোট দিতে গিয়ে তরুণের ৬ মাসের কারাদণ্ড




বরগুনা-১ আসনের (বরগুনা সদর, আমতলী ও তালতলী) নির্বাচনী এলাকার জাল ভোট দেওয়ার অভিযোগে মো. ছাবেত হোসেন (১৮) নামের এক তরুণের ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ৮৫ নম্বর ভোটকেন্দ্র পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোটকেন্দ্রে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক মো. লিটন আকন।

দণ্ডিত মো. ছাবেত হোসেন সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাইনসমত্ত গ্রামের বাসিন্দা মো. ছগির মিয়ার ছেলে।

প্রিসাইডিং অফিসার আ. সালাম বলেন, জাল ভোট দিতে এসে ধরা পরায় তাকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

বরগুনা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূঁইয়া বলেন, দণ্ডবিধি ১৮৬০- ১৭১(চ) এর মাধ্যমে অপরাধীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Top Post Ad

Below Post Ad

Comments