Type Here to Get Search Results !

Comments

Technology

স্বতন্ত্র প্রার্থীর হাতে প্রিসাইডিং অফিসার লাঞ্ছিত

স্বতন্ত্র প্রার্থীর হাতে প্রিসাইডিং অফিসার লাঞ্ছিত





ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে আমির হোসেন নামের এক প্রিসাইডিং অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ফেনীর সোনাগাজী উপজেলার ভোরবাজার অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রিসাইডিং অফিসার ও বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যাপক আমির হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ ওই কেন্দ্রে এসে কক্ষে প্রবেশের পূর্বে তিনি দরজার সামনে এগিয়ে এলে তাকে উদ্দেশে করে গালাগালি করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় ওই প্রার্থী তার সঙ্গে উদ্ধত আচরণ ও নানা হুমকি-ধামকি দেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

Top Post Ad

Below Post Ad

Comments