Type Here to Get Search Results !

Comments

Technology

এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর





পাবনা-১ আসনের সাঁথিয়ার সিলন্দা, ধুলাউড়ি, মাহমুদপুরসহ বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ।

রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি মাদ্রাসা ভোট কেন্দ্রে সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি।

অধ্যাপক আবু সাইয়িদ অভিযোগ করে বলেন, তার অনেক এজেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের ফোনেও পাওয়া যাচ্ছে না। এজেন্টবিহীন ভোট চলতে থাকলে সুষ্ঠু ভোট নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন।

ট্রাক মার্কার এই প্রার্থী আরও বলেন, “জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান ও সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক অবহিত করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট জায়গাগুলোতে টিম পাঠানো হবে।”

ধুলাউড়ি মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খালিদ মোশাররফ বলেন, “এই কেন্দ্রে ৩২০০ ভোটার আছে। সকাল থেকে ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি সন্তোষজনক।”

এ ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।

Top Post Ad

Below Post Ad

Comments