Type Here to Get Search Results !

Comments

Technology

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন




কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫ নম্বর ক্যাম্পের পাঁচটি ব্লকের সব ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, শনিবার দিবাগত রাত একটা ৫ মিনিটের দিকে ৫ নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা এই তথ্য নিশ্চিত করেছেন।

রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অতীশ চাকমা বলেন, আগুনে ৫ নম্বর ক্যাম্পের ‘এ’ থেকে ‘ই’ পর্যন্ত পাঁচটি ব্লকের ঘরগুলো পুড়ে যায়। এসব ব্লকে ৪৭ জন মাঝির অধীনে থাকা সব ঘর পুড়ে গেছে। একজন মাঝির অধীনে গড়ে ১৫০টি করে ঘর থাকে বলে তারা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Top Post Ad

Below Post Ad

Comments