থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ
খ্রিষ্টীয় বর্ষবরণের রাতে (থার্টি ফার্স্ট নাইট) উন্মুক্ত স্থানে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এমনকি সেই রাতে পরিচয়পত্র ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ ছাড়া খ্রিষ্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে (২৫ ডিসেম্বর) ঢাকায় ডিএমপি নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে।
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন সামনে রেখে ঢাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এই সমন্বয় সভা হয়।
সভাসংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএমপি কমিশনার See More
Social Plugin