রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ৬ ফেব্রুয়ারি ২০২৪ এবং ১৮ অক্টোবর ২০২৪ তারিখে প্রচারিত অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানকারী যেসব শিক্ষার্থীর স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে তাদেরকে হল ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়। উক্ত অফিস আদেশসমূহের ফলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানকারী যেসব শিক্ষার্থী হল ত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানিয়েছে।
এতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে প্রভোস্ট কমিটির ২ মার্চে অনুষ্ঠিত সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানকারী যেসব শিক্ষার্থীর এরমধ্যে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে তাদেরকে স্ব-স্ব হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
অফিস আদেশে আরও বলা হয়, শিক্ষার্থীরা ঈদ-উল-ফিতরের আগেই see more
Social Plugin