Type Here to Get Search Results !

Comments

Technology

নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানতে যে নম্বরে যোগাযোগ করতে হবে

নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানতে যে নম্বরে যোগাযোগ করতে হবে






রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানতে যোগাযোগের জন্য কয়েকটি নম্বর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ সোমবার বিকেলে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নম্বরগুলো হলো মিলিটারি রেস্কিউ ব্রিগেড ০১৭৬৯০২৪২০২, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বার্ন ইউনিট ০১৭৬৯০১৬০১৯, সিএমএইচ ইমার্জেন্সি ০১৭৬৯০১৩৩১১, মাইলস্টোন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা ০১৮১৪৭৭৪১৩২, ভাইস প্রিন্সিপাল ০১৭৭১১১১৭৬৬। এ ছাড়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করলে পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে কথা বলে তথ্য জানা যাবে।

আজ সোমবার দুপুরে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। আইএসপিআর হতাহতের এ সংখ্যা জানিয়েছে।



Top Post Ad

Below Post Ad

Comments