রাজধানীতে ‘বেনাপোল এক্সপ্রেসে’র ৫ বগিতে আগুন, নিহতের সংখ্যা ৪
আজ শুক্রবার রাত ৯টায় রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির অন্তত ৫টি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে চারজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দিকে ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। সোয়া একঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের ৫টি বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে পাঁচটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। বগির ভেতরে মানুষজন আছেন। ফায়ার সার্ভিস এবং রেলওয়ের নিরাপত্তা বাহিনী আগুন নেভানোর কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীও অবস্থান করছে।
ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ট্রেনটির কয়েকটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে ৯টা ২৫ মিনিটে খিলগাঁও, পোস্তগোলা ও আশপাশের ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
Social Plugin