Type Here to Get Search Results !

Comments

Technology

নারায়ণগঞ্জে পিকআপ ভ্যানে আগুন

নারায়ণগঞ্জে পিকআপ ভ্যানে আগুন



নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি এলাকায় এই ঘটনা ঘটে।

ফতুল্লা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার এহসানুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

ঘটনা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছানোর আগেই স্থানীয়রা পিকআপ ভ্যানটির আগুন নিভিয়ে ফেলে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

রাত আটটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।


সংগৃহিত

Top Post Ad

Below Post Ad

Comments